
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
সকল লেখা

ভাত দিত অল্প, কাজ না করলেই মারধর—আরাকান আর্মির নির্যাতনের বর্ণনা জেলেদের
টেকনাফে বিজিবির উদ্যোগে নাফ নদীর শূন্যরেখা থেকে আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ বুধবার দুপুরে গ্রহণ করা জেলেদের মধ্যে ১৮ জন বাংলাদেশি ও ছয়জন রোহিঙ্গা। বিজিবি জানিয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৯ আগস্ট পর্যন্ত মোট ৪৩৪ জন জেলে আটক হয়েছেন আরাকান আর্মির হাতে।

৩ নম্বর সতর্কসংকেতেও ঝুঁকিপূর্ণ ট্রলারযাত্রা, সেন্ট মার্টিনের পথে ১৪০ যাত্রী
বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল থাকা সত্ত্বেও টেকনাফ থেকে তিনটি কাঠের সার্ভিস ট্রলারে করে প্রায় ১৪০ জন যাত্রী ও খাদ্যসামগ্রী সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা হয়েছেন।

পরিবেশ রক্ষার বার্তা নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়ার পথে ফাহিম মুনতাসির
পরিবেশ সংরক্ষণ, সুস্থ জীবনযাপন এবং হাঁটার অভ্যাস গড়ে তোলার বার্তা নিয়ে দেশের সর্ব দক্ষিণের জনপদ টেকনাফ থেকে সর্ব উত্তরের তেঁতুলিয়ার উদ্দেশে পদযাত্রা শুরু করেছেন তরুণ পরিবেশকর্মী ফাহিম মুনতাসির। ‘কালো ধোঁয়া আর নয়, হেঁটেই করব দূরত্ব জয়’—এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৮টায়

মিয়ানমারে তীব্র বিস্ফোরণের শব্দ, কেঁপে উঠল টেকনাফ সীমান্ত
টেকনাফ সীমান্তে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার রাত ৯টার পর থেকে সীমান্তের ওপার মিয়ানমারের রাখাইন রাজ্যের অভ্যন্তর থেকে একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ এবং যুদ্ধবিমানের গর্জন ভেসে আসতে থাকে।

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীসংলগ্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০টি তাজা গ্রেনেড, ২৮টি তাজা গুলি ও দুই কেজি গাঁজা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ রোববার (১৪ জুন) দুপুরে টেকনাফের জাদিমুড়া বৌদ্ধমন্দির-সংলগ্ন লবণ মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের...

নাফ নদী থেকে ৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে দুটি মাছ ধরার নৌকাসহ চার বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছেন মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। ঘটনাটি ঘিরে সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রোহিঙ্গা তরুণ আটক
কক্সবাজারের টেকনাফে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মাহমুদুল্লাহ (১৯) নামের এক রোহিঙ্গা তরুণকে আটক করেছে পুলিশ। আটক মাহমুদুল্লাহ টেকনাফ জাদিমুড়া মুচনী ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ-সংলগ্ন নাফ নদী থেকে দুটি নৌকাসহ সাতজন জেলেকে ধরে নিয়ে গেছেন মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৭টার দিকে জেলেরা মাছ ধরার উদ্দেশ্যে নাফ নদীতে যান।

মাদকের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান, টেকনাফ থেকে বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর
বাংলাদেশকে মাদকমুক্ত করতে শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মাদক বর্তমানে ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, যা দেশের যুবসমাজকে বিপথগামী করছে। এই অভিশাপ থেকে জাতিকে মুক্ত করতে সরকার কঠোর ও সমন্বিত পদক্ষেপ নিতে যাচ্ছে।

টেকনাফে ১ লাখ মিটার অবৈধ জাল জব্দ
কক্সবাজারের টেকনাফে বাহারছড়া ইউনিয়নে কোস্ট গার্ডের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে টেকনাফ, বাহারছড়া এবং শামলাপুর বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে এই জাল...

১৪ জেলেকে মুক্তি দিয়েছে আরাকান আর্মি
কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদী এলাকা থেকে অপহরণের চার দিনের মাথায় ১৪ জন বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

নাফ নদী থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া জেলে সমিতির সভাপতি আবদুল গফুর বলেন, ‘আরাকান আর্মির সদস্যরা স্পিডবোট নিয়ে এসে ধাওয়া করে অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্ট গার্ড, বিজিবিকে জানানো হয়েছে। জেলেদের পরিবারসহ কোস্ট গার্ড অফিসে যাচ্ছি। তাদের উদ্ধার বা ফেরত আনার বিষয়ে বিজিবি...

টেকনাফে ২ কোটি টাকার ইয়াবাসহ রোহিঙ্গা নাগরিক আটক
টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ মঙ্গলবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

টেকনাফে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, ১০ লাখ ইয়াবা উদ্ধার
টেকনাফ সীমান্তে পৃথক দুটি অভিযানে প্রায় ১০ লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই পক্ষে গোলাগুলির ঘটনাও ঘটে। অভিযানে একটি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

বাসের ধাক্কায় টমটমচালক ও শিশু নিহত
কক্সবাজার টেকনাফে বাসের সঙ্গে ধাক্কা খেয়ে একটি ব্যাটারিচালিত মিনি টমটমের চালক ও এক শিশু নিহত হয়েছে। আহত হন চারজন। আজ শুক্রবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমুড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম
বাংলা চ্যানেল পাড়ি দিয়ে দ্রুততম সময়ে ১৬ দশমিক ১ কিলোমিটার পথ অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেছেন সাইফুল ইসলাম রাসেল। ৪ ঘণ্টা ১৫ মিনিট সময় নিয়ে তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকতে পৌঁছে প্রতিযোগিতা শেষ করেন।
